Muallimeen Academy

5.00
(5 Ratings)

শিক্ষক সার্টিফিকেশন কোর্স

Categories: Teacher Certification
Wishlist Share

About Course

শিক্ষাবিজ্ঞান ও এডুকেশনাল টেকনোলজির আলোকে বিষয়ভিত্তিক শিক্ষাদান বিষয়ক
”শিক্ষক সার্টিফিকেশন কোর্স”

আপনি কি একজন সফল শিক্ষক হিসেবে নিজের ক্যারিয়ার গড়তে চান? অথবা
আপনি কি একজন শিক্ষক, যিনি নিজের শিক্ষাদানের দক্ষতাকে নিয়ে যেতে চান অনন্য উচ্চতায়?
কিংবা আপনি একজন পরিচালক, যিনি চান তার প্রতিষ্ঠানের শিক্ষকরা হয়ে উঠুক আরও দক্ষ, আরও পেশাদার-কৌশলী? এবং শিক্ষার্থীদের জন্যে শ্রেণিকক্ষকে করতে চান আরও কার্যকর?

মুয়াল্লিমিন একাডেমির শিক্ষাবিজ্ঞান ও এডুকেশনাল টেকনোলজির আলোকে বিষয়ভিত্তিক শিক্ষাদান বিষয়ক “শিক্ষক সার্টিফিকেশন কোর্স” আপনাকে দিচ্ছে দারুণ সেই সুযোগ!

কোর্সটি কেন গুরুত্বপূর্ণ?

✅ একজন শিক্ষকের জ্ঞান, দক্ষতা এবং উপস্থাপনার মাধ্যমেই শিক্ষার্থীদের ভবিষ্যৎ এবং প্রতিষ্ঠানের মান নির্ধারিত হয়। দক্ষ শিক্ষক ব্যতীত একটি মানসম্পন্ন শিক্ষা প্রতিষ্ঠান কল্পনা করা যায় না।

✅ বর্তমান প্রতিযোগিতামূলক বিশ্বে নিজেদেরকে সবার থেকে এগিয়ে রাখতে এবং প্রতিষ্ঠানের উৎকর্ষ সাধন করতে আধুনিক শিক্ষাপদ্ধতি সম্পর্কে জ্ঞান থাকা অপরিহার্য। অন্যথায়, প্রতিযোগিতায় পিছিয়ে পড়ার সম্ভাবনা থাকে।

✅ একজন দক্ষ শিক্ষকই একটি দক্ষ প্রজন্ম তৈরি করতে পারেন। শিক্ষকের দক্ষতা এবং আধুনিক শিক্ষাপদ্ধতির জ্ঞান শিক্ষার্থীদের ভবিষ্যৎ জীবনে সফল হতে সাহায্য করে।

✅ আধুনিক শিক্ষাপদ্ধতি জানা না থাকলে শিক্ষক এবং শিক্ষা প্রতিষ্ঠান উভয়েই পিছিয়ে পরতে পারে। তাই, যুগের সাথে তাল মিলিয়ে আধুনিক শিক্ষাপদ্ধতি সম্পর্কে জ্ঞান রাখা অতীব জরুরি।

✅ যুগের সাথে তাল মিলিয়ে চলতে একটি শিক্ষা প্রতিষ্ঠানের মান এবং শিক্ষার্থীদের ভবিষ্যৎ শিক্ষকের দক্ষতা, জ্ঞান এবং আধুনিক শিক্ষাপদ্ধতির উপর নির্ভরশীল।


কোর্স ডিটেইলস

📅 ডিউরেশন: ২০ দিন
📖 মোট ক্লাস: ৮ টি
📌 ক্লাসের দিন: শনিবার ও বুধবার
ক্লাস টাইম: রাত ৯:০০ – ১১:০০
💻 কোর্স প্ল্যাটফর্ম: Zoom (লাইভ ক্লাস)
🎓 রেগুলার কোর্স ফি: ৩৭০০ টাকা।
বিশেষ ডিসকাউন্ট: (৭৩% ডিসকাউন্টে ৯৯৯ টাকা মাত্র)
📜 সার্টিফিকেট: কোর্স সম্পন্নকারীরা পাবেন সার্টিফিকেট অফ কমপ্লিশন
🎓 কোর্স শেষে ফলাফলের ভিত্তিতে মুয়াল্লিমিন একাডেমি কতৃক ‘সার্টিফাইড শিক্ষক প্রশিক্ষণ’ ওয়ার্কশপে জয়েন করার বিশেষ সুযোগ।


কোর্সের মূল বিষয়বস্তু

কোর্সটি গতানুগতিক নুরানি ট্রেনিংয়ের মত নয় বরং এই কোর্সে আপনি শিখবেন আধুনিক শিক্ষা বিজ্ঞান, বিষয়ভিত্তিক দক্ষতা এবং টেকনোলজি-সক্ষম শিক্ষকতা।

📌 ১. শিক্ষা-বিজ্ঞানের আলোকে শিক্ষাদানের আদর্শ পদ্ধতি:

  • চাইল্ড সাইকোলজি (শিশু মনোবিজ্ঞান)
  • ইমোশনাল ইন্টেলিজেন্স( মানসিক বুদ্ধিমত্তা)
  • পাঠ পরিকল্পনা/ লেসন প্লান
  • ইফেক্টিভ টিচিং মেথড অ্যান্ড স্ট্র্যাটেজি
  • স্পেশাল চিলড্রেন(প্রতিবদ্ধি শিশু) টিচিং মেথড
  • ভ্যালু এডুকেশন
  • অ্যাসেসমেন্ট অ্যান্ড ইভ্যালুয়েশন
  • ক্লাসরুম ম্যানেজমেন্ট

📌 ২.  সাবজেক্টিভ ট্রেনিং:

  • আরবি শেখানোর আদর্শ পদ্ধতি
  • বাংলা শিক্ষাদানের আদর্শ পদ্ধতি
  • ইংরেজি শিক্ষাদানের আদর্শ পদ্ধতি
  • গণিত শিক্ষাদানের আদর্শ পদ্ধতি

📌 ৩.  এডুকেশনাল টেকনোলজি:

  • শিক্ষাদানে Ai এর ব্যবহার
  • ডিজিটাল টুলস ব্যবহার করে ক্লাস নেওয়ার কৌশল
  • অনলাইন শিক্ষার আধুনিক পদ্ধতি
  • মাল্টিমিডিয়া ব্যবহার করে ক্লাস নেওয়ার কৌশল

এই কোর্সে অংশ নিলে আপনি কি কি পাবেন?

শিক্ষাদানের বৈজ্ঞানিক ও কার্যকর পদ্ধতি
প্রতিটি বিষয় শেখানোর আদর্শ কৌশল
প্রযুক্তি ব্যবহার করে আধুনিক ক্লাস নেয়ার কৌশল।
কোর্স শেষে ফলাফলের ভিত্তিতে মুয়াল্লিমিন একাডেমি কতৃক ‘সার্টিফাইড শিক্ষক প্রশিক্ষণ’ ওয়ার্কশপে জয়েন করার বিশেষ সুযোগ।

Show More

What Will You Learn?

  • আধুনিক শিক্ষা-বিজ্ঞানের আলোকে আদর্শ শিক্ষাদান পদ্ধতি রপ্ত করা
  • শিশু মনোবিজ্ঞান ও আবেগিক বুদ্ধিমত্তা বিষয়ে সম্যক ধারণা অর্জন
  • কার্যকর শিক্ষাদান কৌশল ও পাঠ পরিকল্পনা তৈরি করতে পারা
  • বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের পড়ানোর দক্ষতা অর্জন
  • মূল্যবোধভিত্তিক শিক্ষা প্রদান পদ্ধতি শেখা
  • মূল্যায়ন ও শিক্ষার্থীদের অগ্রগতি পর্যবেক্ষণ পদ্ধতি জানা
  • আরবি, বাংলা, ইংরেজি ও গণিত শেখানোর আধুনিক কৌশল রপ্ত করা
  • AI ও ডিজিটাল টুলস ব্যবহার করে ক্লাস নেওয়ার সক্ষমতা অর্জন
  • অনলাইন ও মাল্টিমিডিয়া-ভিত্তিক আধুনিক শিক্ষাদান পদ্ধতি ব্যবহার করতে পারা
  • শিক্ষাদানে আত্মবিশ্বাস ও দক্ষতা বৃদ্ধি
  • ✔ শিক্ষাদানের বৈজ্ঞানিক ও কার্যকর পদ্ধতি
  • ✔ প্রতিটি বিষয় শেখানোর আদর্শ কৌশল
  • ✔ প্রযুক্তি ব্যবহার করে আধুনিক ক্লাস নেওয়ার কৌশল
  • ✔ কোর্স শেষে ফলাফলের ভিত্তিতে মুয়াল্লিমিন একাডেমি কতৃক 'সার্টিফাইড মুয়াল্লিম প্রশিক্ষণ' ওয়ার্কশপে অংশগ্রহণের বিশেষ সুযোগ
  • 📢আরো বিস্তারিত জানতে “Show More" এ ক্লিক করুন।

Course Content

চাইল্ড সাইকোলজি (শিশু মনোবিজ্ঞান) এবং ইমোশনাল ইন্টেলিজেন্স( আবেগিক বুদ্ধিমত্তা)

  • PDF
  • Class 1
    02:11:15

ইফেক্টিভ টিচিং মেথড অ্যান্ড স্ট্র্যাটেজি এবং স্পেশাল চিলড্রেন(প্রতিবদ্ধি শিশু) টিচিং মেথড

এডুকেশনাল টেকনোলজি

বাংলা শিক্ষাদানের আদর্শ পদ্ধতি

ক্লাসরুম এবং ক্লাউড ম্যানেজমেন্ট

ভ্যালু এডুকেশন

ইংরেজি শিক্ষাদানের আদর্শ পদ্ধতি

গণিত শিক্ষাদানের আদর্শ পদ্ধতি

পাঠ পরিকল্পনা/ Lasson Plan

Student Ratings & Reviews

5.0
Total 5 Ratings
5
5 Ratings
4
0 Rating
3
0 Rating
2
0 Rating
1
0 Rating
MF
8 months ago
অনেক অনেক ভালো একটা কোর্স। আমি অনেক উপকৃত হয়েছি আলহামদুলিল্লাহ!
NR
9 months ago
মুহাম্মাদ নাহিদুর রহমান (গাজীপুর)
২য় ব্যাচের প্রশিক্ষণার্থী

🌿 আত্মদীপ্ত এক যাত্রার নাম: মুয়াল্লিমীন একাডেমি

একসময় আমি যেন শিক্ষা-জীবনের এক গহন বনে পথ হারিয়ে ফেলেছিলাম।
চারপাশে ছিল কেবল কুয়াশা, নিজের শিক্ষাদানে ছিল না কোনো ছন্দ, কোনো দিকনির্দেশনা।
আমি চেয়েছিলাম একজন আদর্শ শিক্ষক হতে,
কিন্তু হাতে ছিল না সেই মানচিত্র, যা শিক্ষকতাকে করে তোলে শিল্প—যা কেবল পেশা নয়, এক দায়বদ্ধতা, এক সেবাব্রত।

ঠিক তখনই আলোর মশাল হাতে এসে দাঁড়ালো এক তরী—
Muallimeen Academy নামের এক নীরব বিপ্লব।
সেই তরীতে উঠে আমি শুরু করলাম আমার জীবনের এক নতুন অধ্যায়।

🧠 কোর্সের পরিপক্বতা ও শিখন কৌশল

প্রথমেই যেটি হৃদয়ে দাগ কেটেছে, তা হলো কোর্সের শিখন উপাদানের গভীরতা ও পরিকল্পনা।
এখানে শিক্ষাবিজ্ঞানের আলোকে পাঠ পরিকল্পনা শুধু বইয়ে সীমাবদ্ধ ছিল না, বরং আমাদের বাস্তব ক্লাসে কেমন হতে হয় শিক্ষক—সেটাই শেখানো হয়েছে ধাপে ধাপে।

ব্লুমের ট্যাক্সোনমি, মাইক্রো-টিচিং, শিক্ষাক্রম কাঠামো—এসব শব্দ নতুন নয়, কিন্তু এগুলোর বাস্তব প্রয়োগ, গল্পের মতো করে শেখানো—এটাই ছিল মুয়াল্লিমীনের বিশেষত্ব।

শুধু গন্তব্য নয়, শেখানো হয়েছে শেখার পথটাও কেমন হওয়া উচিত—কিভাবে পড়াতে হয়, বুঝাতে হয়, মূল্যায়ন করতে হয়। প্রতিটি ধাপে ছিল গঠনমূলক মূল্যায়ন, সহানুভূতির পাঠ, ও শিক্ষার্থীকেন্দ্রিক দৃষ্টিভঙ্গি।


👩‍🏫 যাঁদের হাতে আলোর দীপ

এই কোর্সের সবচেয়ে প্রাণ ছিল প্রশিক্ষকেরা—
যাঁদের কণ্ঠে ছিল আত্মবিশ্বাস, চোখে ছিল আলো, এবং মনোভাব ছিল—"তোমরা পারবে!"

তাঁরা আমাদের শুধু ক্লাস নেননি, আমাদের ভিতরে থাকা সম্ভাবনাগুলো জাগিয়ে তুলেছেন।
জটিল তত্ত্ব সহজ উদাহরণে রূপ নিয়েছে, এবং প্রশ্ন করার যে স্বাধীনতা—তা যেন ছিল এক মুক্ত বাতাস।


📚 সহায়ক উপকরণের বিপ্লব

Muallimeen Academy যেন জানে, সফল শিক্ষা কেবল ক্লাসে সীমাবদ্ধ থাকে না।
প্রতিটি সেশনের ভিডিও রেকর্ডিং, সাজানো PDF ফাইল, প্র্যাকটিস ফর্ম—এসব কিছু ছিল যেন হাতে হাতে আলো তুলে দেওয়ার আয়োজন।

আমরা শুধু শিখিনি, পুনরায় রিভিউ করে আবারো জ্ঞানের সাথে মেলবন্ধন করেছি।
এই সহায়ক উপকরণগুলো এখনো আমার কাছে রেফারেন্স হিসেবে রয়ে গেছে।


💰 অমূল্য শিক্ষা, কিন্তু সুলভ মূল্য

সবচেয়ে বিস্ময়কর বিষয় ছিল কোর্সের অর্থনৈতিক সুবিধা।
এই মানের একটি কোর্স যেখানে অনেকেই পেতে চায় কয়েকগুণ বেশি খরচে, সেখানে Muallimeen Academy এটি করে দেখিয়েছে সকলের জন্য টেকসই শিক্ষা বাস্তবায়ন করে।
কম ফি, অথচ উচ্চমান—এ যেন এক আলোর দান, এক জ্ঞানচর্চার সদাকাহ।


💬 ম্যানেজমেন্টের মমতাময় আচরণ

প্রশিক্ষকেরা যেমন ছিলেন অনুপ্রেরণাদায়ী,
ঠিক তেমনি কো-অর্ডিনেটর ছিলেন আমাদের ছায়ার মতো।
প্রশ্ন করলেই উত্তর, অসুবিধা জানালেই সমাধান, সময়মতো ক্লাস রিমাইন্ডার—
সবকিছু এত সুচারুভাবে হয়েছে, যেন এক পেশাদার অফিসিয়াল টিম কাজ করছে হৃদয়ের টানে।


🧾 সার্টিফিকেট ও স্বীকৃতির ঔজ্জ্বল্য

কোর্স শেষে আমরা পেয়েছি সুন্দর ডিজাইন ও যাচাইযোগ্য সার্টিফিকেট,
যেখানে শুধু নাম নয়, আমাদের শেখার সময়, দক্ষতা ও মেধার স্বাক্ষর লিপিবদ্ধ হয়েছে।
এটি আমার পেশাগত প্রোফাইলে এক গৌরবময় সংযোজন।


🌐 নেটওয়ার্কিং: বন্ধুতা ও ভবিষ্যৎ

এই কোর্সের মধ্য দিয়ে আমি পরিচিত হয়েছি সারা দেশের অসংখ্য গুণী মানুষের সাথে।
গ্রুপে অভিজ্ঞতা শেয়ার, একে অপরকে উৎসাহ দেওয়া, ও ভবিষ্যতের একসাথে কিছু করার স্বপ্ন—এসব কিছু এই কোর্সের উপহার।


🌱 ব্যক্তিগত রূপান্তরের গল্প

Muallimeen Academy শুধু আমার জ্ঞান বাড়ায়নি—
আমার আত্মবিশ্বাস ফিরিয়ে দিয়েছে, শিক্ষক হিসেবে নতুন করে নিজেকে গড়ে তুলেছে।

আমি আজ কেবল ক্লাসে পড়াই না, আমি চিন্তা করি, অনুভব করি, এবং গঠন করি।
এই প্রশিক্ষণ আমাকে বুঝিয়েছে, শিক্ষক হওয়া মানে শুধু বই পড়ানো নয়—এটা এক ধরনের নেতৃত্ব, এক ধরনের ভালোবাসা।


🎯 শেষ কথায় বলি…

Muallimeen Academy আমার কাছে শুধু একটি প্রতিষ্ঠান নয়,এটি হলো জীবনের পাঠশালা,
যেখান থেকে আমি ফিরেছি নতুন চোখে দেখার ক্ষমতা নিয়ে, নতুন মন নিয়ে ক্লাসে ফেরার সাহস নিয়ে।

যেখানে কেউ হয়তো শিক্ষক হবার আগে স্বপ্ন দেখে,
আমি বলবো—Muallimeen Academy সেই স্বপ্নটাকে হাত ধরে বাস্তবে নামিয়ে আনে।

রেটিং: 🌟🌟🌟🌟🌟 (৫/৫)
অনুপ্রেরণার উৎস: Muallimeen Academy
সত্যিকারের শিক্ষক গড়ার এক নিরব বিপ্লব।
AB
10 months ago
আলহামদুলিল্লাহ ,আমি মুয়াল্লিমিন একাডেমির শিক্ষাবিজ্ঞান ও এডুকেশনাল টেকনোলজির আলোকে বিষয়ভিত্তিক শিক্ষাদান বিষয়ক “মুয়াল্লিম প্রশিক্ষণ''কোর্সের ২য় ব্যাচের একজন শিক্ষার্থী, এই কোর্সটি আমার জন্য অত্যন্ত ফলপ্রসূ ও অনুপ্রেরণামূলক ছিল।
প্রশিক্ষণের প্রতিটি দিন ছিল সুশৃঙ্খল, পরিকল্পিত ও জ্ঞানসমৃদ্ধ। পাঠদান কৌশল, মূল্যায়ন পদ্ধতি, শিক্ষার্থীবান্ধব আচরণ, শিক্ষাবিজ্ঞান এবং চাইল্ড সাইকোলজির আলোকে একজন আদর্শ শিক্ষক হওয়ার নানা দিক অত্যন্ত সুন্দরভাবে তুলে ধরা হয়। প্রশিক্ষকগণ ছিলেন অভিজ্ঞ, আন্তরিক এবং বাস্তবভিত্তিক উদাহরণ দিয়ে বিষয়গুলো সহজ করে উপস্থাপন করেছেন।
আমার অন্তরের অন্তস্থল থেকে দোয়া আর ভালবাসা রইল, মুয়াল্লিমিন একাডেমি এগিয়ে যাক বহুদূর, আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালা মুয়াল্লিমিন একাডেমির খেদমতকে সারা দুনিয়াজুড়ে কবুল করুন। আমীন।
Yousuf Jamali
10 months ago
আল্লাহ আপনাদের উত্তম প্রতিদান দান করুন। আপনারা যে আমাদের জন্য কতটা সহজ করেছেন তা আমরা ভাষায় বলে ব্যক্ত করতে পারবো না। খুবই ব্যয়বহুল ক্লাসগুলো আপনারা আমাদেরকে নামমাত্র মূল্যে করিয়ে যাচ্ছেন। আজীবন অন্তরের অন্তস্তল থেকে আপনাদের জন্য দোয়া থাকবে। প্রাতিষ্ঠানিক দায়বদ্ধতার কারণে লাইভ ক্লাসে অংশগ্রহণের সুযোগ না পেলেও আমি পরবর্তী সময়ে নিজের মত সুযোগ করে আপনাদের রেকর্ডেড ভিডিওগুলো দেখে নিচ্ছি। আল্লাহ আপনাদের এই কুরবানীকে কবুল করুন। জান্নাতে যাওয়ার মাধ্যম বানিয়ে দিন। অনেক শিক্ষক জানেনই না যে, ছোট বাচ্চাদেরকে বেত ইত্যাদি দিয়ে শারীরিক আঘাত করার কারণে তারা কতটা জুলুম করছেন। ইসলামিক দৃষ্টিকোণ থেকেও আল্লাহ রাব্বুল আলামীনের কাছে জালেম বলে সাব্যস্ত হচ্ছে। অথচ এই শারীরিক আঘাত মানসম্মত শিক্ষাদানের কোনো পদ্ধতির মধ্যেই পড়ে না। এছাড়াও আমাদের শিক্ষাদানে হাজারো পদ্ধতিগত ভুল আছে। সেসব ভুলের কারণে অনেক সময় শিক্ষকরা ছাত্রদের জীবন গড়তে ব্যর্থ হচ্ছে। ফলে ছাত্ররাও হতাশ হয়ে প্রাতিষ্ঠানিক পড়াশোনা ছেড়ে চলে যাচ্ছে। অথচ সঠিক পদ্ধতিতে ছাত্রদের পরিচালনা করলে এই নেতিবাচক সমস্যা বর্তমান সময়ের মতো ব্যাপক হারে হতো না। যাহোক, অনেক অজানা তথ্য আপনাদের এই কোর্স থেকে জানতে পারছি আলহামদুলিল্লাহ। আরো জানবো ইনশাআল্লাহ। কোন সমস্যা হলে আপনাদের সঙ্গে যোগাযোগ অব্যাহত রাখবো ইনশাআল্লাহ।
MR
12 months ago
না জানা অনেক কিছু জানলাম

Want to receive push notifications for all major on-site activities?