Muallimeen Academy

সাধারণ জিজ্ঞাসা

মুয়াল্লিমিন একাডেমি কী?

মুয়াল্লিমিন একাডেমি একটি শিক্ষক ও শিক্ষা প্রতিষ্ঠান পরিচালকদের জন্য প্রশিক্ষণ ও পরামর্শমূলক প্ল্যাটফর্ম। আমরা শিক্ষাদান, কারিকুলাম উন্নয়ন ও প্রতিষ্ঠান পরিচালনার দক্ষতা বৃদ্ধিতে কাজ করি।

কারা এই একাডেমির প্রশিক্ষণ নিতে পারবেন?

যেকোনো শিক্ষক, মুহতামিম, মাদ্রাসা পরিচালক ও ইসলামিক শিক্ষা সংশ্লিষ্ট ব্যক্তি এই প্রশিক্ষণ নিতে পারবেন।

কোর্স করার জন্য কী কোনো যোগ্যতা প্রয়োজন?

না, আমাদের কিছু কোর্স শুরু থেকে শেখার উপযোগী, আবার কিছু কোর্স অভিজ্ঞ শিক্ষকদের জন্য উন্নত প্রশিক্ষণমূলক।

অনলাইন ক্লাস কীভাবে পরিচালিত হয়?

আমাদের লাইভ জুম ক্লাস, রেকর্ডেড ভিডিও, হ্যান্ডআউট ও প্রাকটিক্যাল এক্সারসাইজ ভিত্তিক কোর্স রয়েছে, যা সহজে অনুসরণ করা যায়।

প্রশিক্ষণ শেষে কোনো সার্টিফিকেট পাওয়া যাবে?

হ্যাঁ, সফলভাবে কোর্স শেষ করলে সার্টিফিকেট প্রদান করা হবে, যা আপনার শিক্ষকতা পেশায় সহায়ক হবে।

মুয়াল্লিমিন একাডেমির বিশেষত্ব কী

আমরা আধুনিক ও ইসলামি শিক্ষার সমন্বয়ে উন্নত প্রশিক্ষণ দিয়ে থাকি, যা অন্যান্য সাধারণ প্রশিক্ষণের তুলনায় আরও কাঠামোবদ্ধ, গবেষণামূলক ও প্রয়োগযোগ্য