আমাদের সম্পর্কে
মুয়াল্লিমিন একাডেমিতে আপনাকে স্বাগতম
আপনার শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নত ভবিষ্যৎ, আমাদের অঙ্গীকার!
শিক্ষাদানের চ্যালেঞ্জগুলো সহজ করতে আমরা আছি আপনার পাশে!
আপনি যদি একজন প্রতিষ্ঠাতা বা পরিচালক হন, আপনার প্রতিষ্ঠানকে বিশ্বমানের করতে পাশে আছে মুয়াল্লিমিন একাডেমি। আর যদি আপনি একজন শিক্ষক হন, তবে আমরা আপনাকে দক্ষ, পেশাদার ও সার্টিফাইড শিক্ষক হিসেবে গড়ে তুলবো। ইনশাআল্লাহ
মুয়াল্লিমিন একাডেমি কী ও কেন?
উন্নত বিশ্ব এক দ্রুত পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে। আন্তর্জাতিক পরিসরে জ্ঞান, প্রযুক্তি, দক্ষতা এবং শিক্ষার মান প্রতিনিয়ত উন্নত হচ্ছে। এই প্রতিযোগিতার সঙ্গে তাল মিলিয়ে চলতে হলে আমাদের শিক্ষাব্যবস্থার মানোন্নয়ন অপরিহার্য। শিশুদের এমনভাবে গড়ে তুলতে হবে, যাতে তারা কেবল ভালো শিক্ষার্থীই নয়, বরং আত্মবিশ্বাসী, দক্ষ, এবং ভবিষ্যতে বিশ্ব-নেতৃত্বের আসনে নিজেদের অবস্থান সুপ্রতিষ্ঠিত করতে পারে। সেজন্য দরকার পরিকল্পিত, টেকসই ও মানসম্মত পরিচালক/মুহতামিম, শিক্ষক, কারিকুলাম আর শিক্ষাব্যবস্থা।
প্রশ্ন হলো, আমরা কি সেই শিক্ষাব্যবস্থা তৈরি করতে পেরেছি, যা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের সামগ্রিক প্রয়োজন মেটাতে সক্ষম? অনেক ক্ষেত্রেই আমরা দেখছি যে, দূরদর্শী পরিচালক ও দক্ষ শিক্ষকের অভাব, দুর্বল ব্যবস্থাপনা এবং যুগোপযোগী কারিকুলাম ও সিলেবাসের অপ্রতুলতায় আমাদের শিক্ষাপ্রতিষ্ঠান ও শিক্ষার্থীরা পিছিয়ে পড়ছে। অথচ উন্নত শিক্ষাব্যবস্থার জন্য প্রয়োজন উল্লিখিত সকল অনুষঙ্গ।
তাছাড়া, দেশে অবিন্যস্তভাবে প্রচুর কিন্ডারগার্টেন, মাদরাসা এবং ইসলামিক স্কুল গড়ে উঠছে, যেখানের অধিকাংশ প্রতিষ্ঠাতা, পরিচালক বা শিক্ষক পরিচালনা ও শিক্ষাদানের ক্ষেত্রে অসম্ভব রকমের অদক্ষ। ফলে, শিক্ষা প্রতিষ্ঠানের কোয়ান্টিটি বাড়ছে ঠিকই কিন্তু কোয়ালিটি বাড়ছে না।
এই বিশাল চ্যালেঞ্জ মোকাবিলায় একটি কার্যকর সমাধানের লক্ষ্যে প্রতিষ্ঠিত হয়েছে মুয়াল্লিমিন একাডেমি। আমরা বিশ্বাস করি, শিক্ষা শুধু একটি প্রথাগত প্রক্রিয়া নয়, এটি একটি জাতি গঠনের মূল উপাদান। মুয়াল্লিমিন একাডেমি এমন একটি প্রতিষ্ঠান, যা শিক্ষাব্যবস্থার প্রতিটি স্তরের মানোন্নয়ন এবং দক্ষতার নতুন মানদণ্ড স্থাপন করতে অঙ্গীকারবদ্ধ।
ভিশন:
মুয়াল্লিমিন একাডেমি হবে বিশ্বমানের সমৃদ্ধ শিক্ষাব্যবস্থা গড়ে তোলার উদ্ভাবক এবং পরিচালক, যা দক্ষ শিক্ষক, শিক্ষার্থী ও আধুনিক ব্যবস্থাপনার মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্মকে প্রতিভাবান, আত্মবিশ্বাসী এবং দায়িত্বশীল বিশ্বনাগরিক হিসেবে তৈরি করবে, যারা হবে ইসলাম ও উম্মাহর একনিষ্ঠ রাহবার।
মিশন:
পরিচালক, শিক্ষক এবং প্রতিষ্ঠান সংশ্লিষ্টদের দক্ষতা উন্নয়নে উচ্চমানের প্রশিক্ষণ প্রদান, যাতে তারা শিক্ষার্থীদের মানসিক, নৈতিক এবং বুদ্ধিবৃত্তিক বিকাশে ভূমিকা রাখতে পারেন।
শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালনা ও ব্যবস্থাপনাকে আরো কার্যকর এবং টেকসই করার লক্ষ্যে পরামর্শ ও প্রশিক্ষণ প্রদান।
আধুনিক শিক্ষাব্যবস্থার সঙ্গে দ্বীনি শিক্ষার সামঞ্জস্যপূর্ণ সিলেবাস ও কারিকুলাম তৈরি, যা শিক্ষার্থীদের জীবনে দ্বীন এবং জাগতিক চাহিদা পূরণের পাশাপাশি তাদেরকে বৈশ্বিক প্রতিযোগিতার জন্য প্রস্তুত করবে।
গবেষণার মাধ্যমে শিক্ষাক্ষেত্রে উদ্ভাবনী সমাধান নিয়ে আসা এবং তা প্রয়োগের মাধ্যমে শিক্ষার মান উন্নয়ন করা।
বর্তমান কার্যক্রম:
মুয়াল্লিমিন একাডেমির উদ্যোগে ‘ইসলামের সূচনাযুগ থেকে আধুনিক যুগ পর্যন্ত ইসলামি শিক্ষাব্যবস্থার প্রেক্ষাপট’ নিয়ে গবেষণামূলক বই ‘স্কুলিং ইসলাম’ এবং শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালনা বিষয়ক দিকনির্দেশনামূলক বই ‘শিক্ষা বিজ্ঞানের আলোকে সহজ শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালনা’ প্রকাশিত হয়েছে। যেগুলো আমরা শিক্ষাপ্রতিষ্ঠান সংশ্লিষ্ট প্রায় ১৬ হাজার মানুষের কাছে পৌঁছাতে পেরেছি, আলহামদুলিল্লাহ। এবং আমাদের নতুন দুটি বই , আধুনিক, যুগোপযোগী ও টেকসই “ইসলামিক স্কুল কারিকুলাম ভাবনা” ও আধুনিক মার্কেটিং থিওরি ও বাস্তব উদাহরণের আলোকে “শিক্ষা প্রতিষ্ঠানের প্রচারণা কৌশল” প্রকাশিত হয়েছে
প্রারম্ভিক উদ্যোগ:
আমরা ইতোমধ্যে শিক্ষাপ্রতিষ্ঠানের সুষ্ঠু পরিচালনা ও ব্যবস্থাপনার জন্য শিক্ষক, পরিচালক ও সংশ্লিষ্ট ব্যক্তিদের আরও দক্ষ করে গড়ে তোলার জন্য অনলাইন ভিত্তিক উন্নত প্রশিক্ষণ কর্মসূচি শুরু করেছি, আলহামদুলিল্লাহ।
ভবিষ্যৎ কার্যক্রম:
মুয়াল্লিমিন একাডেমি একটি বৃহত্তর শিক্ষা গবেষণামূলক প্রতিষ্ঠান হিসেবে অবিচ্ছিন্ন সেবা প্রদানের লক্ষ্যে অবিরাম কাজ করে যাবে। শিক্ষাক্ষেত্রে গবেষণা ও উন্নয়নমূলক নানান বইপত্র প্রকাশ এবং শিক্ষার মানোন্নয়নে গবেষণামূলক প্রজেক্ট পরিচালনা ও পরিকল্পনার প্রচেষ্টা অব্যাহত রাখবে।
শিক্ষাক্ষেত্রে বিদ্যমান সমস্যা, সম্ভাবনা এবং সংস্কার নিয়ে গবেষণা করে উদ্ভাবনী ও টেকসই সমাধান প্রদানের মাধ্যমে শিক্ষার মান বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
মুয়াল্লিমিন একাডেমি একটি স্বপ্ন, একটি উদ্যম, একটি পথচলা—যা একটি টেকসই শিক্ষাব্যবস্থার প্রয়োজনীয় সকল সংস্কারের জন্য নিবেদিত।
আমাদের বিশেষত্ব
আমাদের লক্ষ্য
শিক্ষকদের জন্য আধুনিক শিক্ষাদান কৌশল প্রদান করা।
মাদ্রাসা ও ক্ষুদ্র প্রতিষ্ঠানগুলোর পরিচালনা ও ব্যবস্থাপনায় দক্ষতা বৃদ্ধি করা।
শিক্ষা সিলেবাস ও কারিকুলাম সংক্রান্ত গবেষণা এবং উন্নয়ন কার্যক্রম পরিচালনা করা।
আমাদের মূল্যবোধ
সততা: আমরা আমাদের সব কাজেই সততা ও স্বচ্ছতার প্রতি সর্বোচ্চ গুরুত্ব দিই।
দক্ষতা: পরিচালক, শিক্ষক এবং শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধির জন্য নিরন্তর কাজ করা।
সৃজনশীলতা: আমরা শিক্ষাদান ও শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনায় নতুন নতুন ধারণা ও পদ্ধতি নিয়ে কাজ করতে বিশ্বাসী।
আমাদের সেবা
শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা
শিক্ষা সিলেবাস ও কারিকুলাম উন্নয়ন
প্রতিষ্ঠান ব্যবস্থাপনা সম্পর্কিত পরামর্শ সেবা
অনলাইন শিক্ষা সমর্থন ও প্ল্যাটফর্ম
গবেষণা এবং শিক্ষার উদ্ভাবন
মুয়াল্লিমিনদের কিছু কথা
FAQ
মুয়াল্লিমিন একাডেমি একটি শিক্ষক ও শিক্ষা প্রতিষ্ঠান পরিচালকদের জন্য প্রশিক্ষণ ও পরামর্শমূলক প্ল্যাটফর্ম। আমরা শিক্ষাদান, কারিকুলাম উন্নয়ন ও প্রতিষ্ঠান পরিচালনার দক্ষতা বৃদ্ধিতে কাজ করি।
যেকোনো শিক্ষক, মুহতামিম, মাদ্রাসা পরিচালক ও ইসলামিক শিক্ষা সংশ্লিষ্ট ব্যক্তি এই প্রশিক্ষণ নিতে পারবেন।
না, আমাদের কিছু কোর্স শুরু থেকে শেখার উপযোগী, আবার কিছু কোর্স অভিজ্ঞ শিক্ষকদের জন্য উন্নত প্রশিক্ষণমূলক।
আমাদের লাইভ জুম ক্লাস, রেকর্ডেড ভিডিও, হ্যান্ডআউট ও প্রাকটিক্যাল এক্সারসাইজ ভিত্তিক কোর্স রয়েছে, যা সহজে অনুসরণ করা যায়।
হ্যাঁ, সফলভাবে কোর্স শেষ করলে সার্টিফিকেট প্রদান করা হবে, যা আপনার শিক্ষকতা পেশায় সহায়ক হবে।
আমরা আধুনিক ও ইসলামি শিক্ষার সমন্বয়ে উন্নত প্রশিক্ষণ দিয়ে থাকি, যা অন্যান্য সাধারণ প্রশিক্ষণের তুলনায় আরও কাঠামোবদ্ধ, গবেষণামূলক ও প্রয়োগযোগ্য।